আত্ম উন্নয়নমূলক

মানুষের প্রতি এক্সপেকটেশন, সাপোর্ট আশা করা কেয়ার না পেলে মন খারাপ করা এসব যখন বেশি হয়ে যায় তখন এসব কিছু আপনার সাথে আপনার রব্বের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রতিবন্ধক হিসেবে কাজ করে। মানুষের উপর নির্ভরতা কমান, সব আশা, ভালোবাসা, কেয়ার পাওয়ার প্রত্যাশা করুণ আপনার রব্বের কাছ থেকে। দুনিয়াবি কারনে এইসব আশাহত অবস্থায়,মন খারাপে নিজেকে এতোটা ডুবাবেন না যাতে আপনার রব্বের সাথে আপনার দূরত্ব বেড়ে যায়, আখিরাতের ভাবনা কমে যায়।

আপনার সব প্রত্যাশা রব্বের প্রতিই রাখুন,কারন তিনিই তো সবকিছুর মালিক। তিনিই একমাত্র আপনাকে পুরোপুরি বুঝেন। আপনার গোপন দীর্ঘশ্বাসের খবরটুকুও তিনিই জানেন। তাই সকল আশা আকাঙ্ক্ষা কেবল রব্বকে নিয়েই করুণ,দুঃখ দুর্দশা তাঁর কাছেই নিবেদন করুন এবং বলুন ইয়াকূব (আ.) এর মতোই –

‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আপনার কাছেই নিবেদন করছি’

[ সূরা ইউসুফ,৮৬ ]

দেখবেন, অনেক দুঃখ কষ্টে থেকেও আশ্চর্য রকম ভালো থাকছেন। অস্থির হওয়ার সময়টাতেও আপনি অদ্ভুত রকম ধীর স্থির প্রশান্ত থাকছেন।এক অপার্থিব সুকূন অন্তরে বিরাজ করছে, ইনশাআল্লাহ।

সুকূন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *