skin’O 100% Pure Rose Water – 100ml
প্রাকৃতিকভাবে হাইড্রেট, টোন ও রিফ্রেশ করুন ত্বক – স্কিনো’র ১০০% বিশুদ্ধ গোলাপ জল দিয়ে
skin’O 100% Pure Rose Water হলো একটি প্রাকৃতিক, অর্গানিক ও অ্যালকোহল-মুক্ত টোনার যা সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এটি তৈরি হয়েছে ভেষজ রোজ হাইড্রোসল দিয়ে, যা ত্বকের pH ব্যালেন্স করে, হাইড্রেট করে, ডার্ক স্পট হালকা করে এবং ব্রণের প্রবণতা কমায়। ত্বককে করে সতেজ, কোমল ও গ্লোইং।
এই রোজ ওয়াটার মুখ, গলা, চোখের চারপাশ, শরীর ও চুল—সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
উপকারিতা:
ত্বকে প্রাকৃতিক হাইড্রেশন যোগায়
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ত্বক রক্ষা করে
স্কিন ব্যারিয়ার রি-পেয়ার করতে সাহায্য করে
pH ব্যালান্স বজায় রাখে
ব্রণ ও দাগ হালকা করতে সহায়ক
মুখ, গলা ও শরীরের জন্য প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে
উপাদান:
Aqua
Rose Hydrosol (Natural Rose Extract Water)
PEG-40 Hydrogenated Castor Oil
Fragrance Oil
কোনো অ্যালকোহল বা ক্ষতিকর কেমিক্যাল নেই।
ব্যবহারের নিয়ম:
একটি তুলার প্যাডে রোজ ওয়াটার নিয়ে পরিষ্কার মুখে আলতোভাবে লাগান
চাইলে ফেস প্যাক/উবটানে মিশিয়ে ব্যবহার করতে পারেন
দিনে ২ বার ব্যবহার করা যেতে পারে – সকালে ও রাতে
সতর্কতা:
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন
শিশুদের নাগালের বাইরে রাখুন



