skin’O Lemon Face Wash – পরিষ্কার, সতেজ ও প্রাণবন্ত ত্বকের জন্য!
দিনের শুরু হোক স্কিনো লেমন ফেস ওয়াশ দিয়ে – যা মুখের ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, ত্বকের মৃত কোষ, তেল, ধুলোবালি ও ব্রণ তৈরিকারী জীবাণু দূর করে এবং আপনার ত্বককে দেয় তাৎক্ষণিক সতেজতা ও উজ্জ্বলতা।
প্রাকৃতিক লেমন এসেন্সিয়াল অয়েল সমৃদ্ধ এই ফেস ওয়াশটি ত্বকের ছিদ্রগুলোকে পরিষ্কার করে, ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বককে করে তোলে মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল ও রিফ্রেশড। এতে রয়েছে কুলিং মেন্থল ও জেন্টল বার্স্টিং বিডস — যা প্রতিদিনের রূপচর্চায় এনে দেয় এক অসাধারণ ফ্রেশ অনুভুতি।
পুরুষ ও নারী – উভয়ের ব্যবহারের জন্য উপযোগী।
মূল উপকারিতা:
ত্বক পরিষ্কার ও রিফ্রেশ করে
মৃত কোষ ও তেল দূর করে
ব্রণর ঝুঁকি কমায়
ত্বকের ছিদ্র পরিষ্কার করে
লেমন ও মেন্থলের সুবাসে দিন শুরু হয় সতেজভাবে
কোনো প্যারাবেন, সালফেট, ক্ষতিকর কেমিক্যাল বা মিনারেল অয়েল নেই
সব ধরণের ত্বকের জন্য নিরাপদ ও ডার্মাটোলজিকালি পরীক্ষিত
ব্যবহারবিধি:
১. অল্প পরিমাণ ফেস ওয়াশ হাতের তালুতে নিন
২. ভেজা মুখে ও গলায় হালকা ম্যাসাজ করুন
৩. ফেনা করে ২০-৩০ সেকেন্ড আলতো করে ঘষুন
৪. ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন
৫. তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন
সকালে ও রাতে নিয়মিত ব্যবহার করুন পরিষ্কার ও দীপ্তিময় ত্বকের জন্য।



